← অধ্যায় ২

📝 নোটস: কম্পিউটার নেটওয়ার্ক

1নেটওয়ার্কের মৌলিক উপাদান

  • সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, NIC, রিসোর্স, ইউজার, প্রটোকল
  • প্রটোকলের উদাহরণ: HTTP (Hyper Text Transfer Protocol)

2নেটওয়ার্কের প্রকারভেদ (আয়তন)

  • PAN — ব্যক্তিগত (ব্লুটুথ)
  • LAN — স্থানীয় (স্কুল, অফিস)
  • MAN — শহরব্যাপী
  • WAN — দেশ/পৃথিবীব্যাপী

3নেটওয়ার্ক টপোলজি

  • বাস: একটি ব্যাকবোন লাইনের সাথে সব যুক্ত — মূল লাইন নষ্ট = পুরো নেটওয়ার্ক অকেজো
  • রিং: প্রতিটি কম্পিউটার দুটির সাথে যুক্ত — একটি নষ্ট = পুরো নেটওয়ার্ক বিকল
  • স্টার: কেন্দ্রীয় হাব/সুইচ — হাব নষ্ট = নেটওয়ার্ক অচল
  • ট্রি: গাছের মতো কাঠামো, একাধিক স্টার টপোলজির সমন্বয়
  • মেশ: প্রতিটি কম্পিউটার সব কম্পিউটারের সাথে যুক্ত
  • হাইব্রিড: একাধিক টপোলজির সমন্বয়

4নেটওয়ার্ক যন্ত্রপাতি

  • হাব: সব যন্ত্রে ডাটা পাঠায়, পড়তে পারে না
  • সুইচ: MAC Address ব্যবহার করে নির্দিষ্ট যন্ত্রে ডাটা পাঠায়
  • রাউটার: ডাটা প্যাকেটকে পথ নির্দেশনা দেয়
  • মডেম: ডিজিটাল ↔ অ্যানালগ সিগনাল রূপান্তর (Modulator + Demodulator)
  • ল্যান কার্ড: কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করে

5স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার

  • জিও স্টেশনারি স্যাটেলাইট: ৩৬,০০০ কিমি উচ্চতা
  • বাংলাদেশ স্যাটেলাইট-১: ১২ মে ২০১৮
  • অপটিক্যাল ফাইবার: আলোক সিগন্যাল, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  • সাবমেরিন ক্যাবল: SEA-ME-WE-4, SEA-ME-WE-5

6ক্লাউড কম্পিউটিং ও নেটওয়ার্ক সেবা

  • ক্লাউড কম্পিউটিং: Hotmail, Yahoo, Gmail, Dropbox
  • সামাজিক নেটওয়ার্ক: Facebook, Twitter (X)
  • ই-টিকিট, অনলাইন ব্যাংকিং, ভিডিও কনফারেন্সিং